শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ শুক্রবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। মাধবপুর উপজেলার গুনা পাড়া গ্রামে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে। উদ্ধারকৃত মৃত জুনায়েদ মিয়া (২৫) পার্শ্ববর্তী সুবিদপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল আওয়াল মিয়ার ছেলে। নিহতের পরিবার ও তার ছোট ভাই মোশাহিদ মিয়া জানান শুক্রবার রাত দশটার দিকে গুনা পাড়া গ্রামের শিশু মিয়ার কন্যা হাজিপুর মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার ১৯ মোশাহিদকে ফোন করে জানান জুনায়েদ তাদের বাড়ির উত্তর দিকের গাছ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করার জন্য এ খবর পেয়ে মোশাহিদ পরিবার ও প্রতিবেশী কয়েকজনকে নিয়ে মরিয়ম এর বাড়ির উত্তর পাশে গাছের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় জুনায়েদ কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান ২ ঘন্টা পূর্বেই সে মারা গেছে। এ খবর জানতে পেরে শুক্রবার রাতেই মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এসআই মঞ্জু লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের বাবা সাবেক মেম্বার আব্দুল আওয়াল জানান তার ছেলে জুনায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করে গামছা দিয়ে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক উত্তম দাস জানান অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তবে পুলিশের ধারণা এটা ক্লিয়ার আত্মহত্যা তারপরও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব কিছু বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com