সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রাজনৈতিক সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে নবীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০১৪
  • ৪২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৫ রমজান রোজ সোমবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে রাজনৈতিক সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে নবীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পুর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ থানা শাখার আমীর ও নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা মোশাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, নবীগঞ্জ পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব হক্কানী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বায়তুননূর জামে মসজিদের খতিব মাওলানা আলী আক্কাছ মোল্লা, উপজেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, ছাত্র জমিয়ত নেতা মাওলানা শামছুল ইসলাম নূরী। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুশাহিদ আলী বলেন রমজান মাস কোরআন নাযিলের মাস। আসুন আমরা এই কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে ইহ ও পরকালের মুক্তির পথ সুগম করি। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর ও থানা যুবদলের সভাপতি এটি এম সালাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি অলিউর রহমান প্রমুখ। এ ছাড়া ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com