বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে ৩ সিএনজি চোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল ভূনবীর চৌমুহনী এলাকা হতে স্থানীয় জনতা সিএনজি চোর আটক করে। পরে শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো – সিলেট জালালাবাদ কুমাড়গাঁও রফিক আহমদের পুত্র দ্বীন ইসলাম সাগর, সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাইকাপন এলাকার আঃ হাই এর পুত্র জমির হোসেন, সিলেট দক্ষিন সুরমার হিলু রাজবাড়ি শেখপাড়া এলাকার জহুর উদ্দিন এর পুত্র বোরহান উদ্দিন। আটককৃত আসামীরা যাত্রী সেজে শ্রীমঙ্গল গদার বাজার থেকে সরকার বাজার যাওয়ার কথা বলে সিএনজিটি ভাড়া করে। ভূনবীর ইউনিয়নের রস্তমপোর অন্তর্গত আইয়ূব আলী ফিলিং স্টেশনের সামনে এসে সিএনজিটি ছিনতাই করার চেষ্টা করলে ড্রাইভার মোহাম্মদ জালাল মিয়ার চিৎকার চিৎকার চেচামেচি শুনে স্থানীয় লোকজন এসে এদের আটক করে পুলিশে খবর দিলে তাৎক্ষণিক সাতগাঁও হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সিএনজি টি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com