শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে এনটিসি ডিজিএম’র অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের এক কর্মচারীকে গালাগাল ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়ায় ন্যাশনাল টি কোস্পানীর (এনটিসি) ডিজিএম কেরামত আলীকে চাকরি থেকে অপসারণের দাবিতে মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানে মানববন্ধন করেছে বাংলাদেশ টি ষ্টেট ষ্টাফ এসোসিয়েশন। গতকাল সোমবার (৯ মে) সকালে জগদীশপুর চা বাগানের কার্য্যলয়ের সামনে বাগানর কর্মচারীরা মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বাংলাদেশ টি ষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান বলেন, ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম কেরামত আলী জগদীশপুর চা বাগানের প্রধান করনীক (হেডক্লার্ক) রজত কান্তি দেশমূখ্যকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল সহ চাকরিচ্যুত করার হুমকি দেন। তাদের অভিযোগ নিয়ম অনুযায়ী তিনি একজন সাধারন কর্মচারীর সাথে এমন আচরন করতে পারেন না। এর আগেও ডিজিএম কেরামত আলী পার্থখোলা ও লাক্কাতোড়া চা বাগানের প্রধান করনীকের সাথে দূর ব্যবহার করেছেন। তাকে দ্রুত অপসারণ না করা হলে কর্মচারীরা আন্দোলনের হুমকি দেন। এ ব্যাপারে ডিজিএম কেরামত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের অনেক দাবি ধাওয়া তাকে এগুলো পূরন না হলেই অহেতুক অভিযোগ তুলেন। তার সঙ্গে কোন অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com