শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ জজকোর্টের প্রবীন আইনজীবি সহকারি গোপাল সূত্রধর আর নেই

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের প্রবীণ আইনজীবি সহকারি গোপাল চন্দ্র সূত্রধর পরলোক গমন করেছেন। গত শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়ি মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যুতে হবিগঞ্জ আদালত পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবি সহকারি সমিতির সভাপতি নির্ধন দাস ও সাধারণ সম্পাদক আরাধন দাসসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছেলে সন্তানসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার রাতেই স্থানীয় শ্মশানঘাটে তার দাহ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সহকারি সমিতির প্রধান শাখায় শোকসভা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com