সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বক্তারা ॥ দেশকে সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন সঠিক আইন প্রণয়ন

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। গত (২৮ এপ্রিল) বৃহস্পতিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিনা খরচে নেন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা। ’দিবসটি পালনে জেলা লিগ্যাল এইড কমিটি নানান কর্মসূচির আয়োজন করে। সকালে জজ কোর্ট থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্টে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হাসানুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন সঠিক আইন প্রণয়ন। সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। আজকের সমাজে যারা দুর্বল তাদের আইনি সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে এবং তাদের সহায়তার আওতায় আনতে হবে। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শম্পা জাহানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: নাসিম রেজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: জিয়া উদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মো: হালিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, হবিগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল প্রমূখ। আলোচনা সভার শেষভাগে দুই জন আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিরা অংশ নেন। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। জনসাধারণকে সচেতন করতে ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড দিবস পালন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com