শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামে মসজিদে কোরআন শরীফ পড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার আছরের নামাজের পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, সফর আলী ও সিরাজ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ওই গ্রামের ছিদ্দিকুর রহমান আছরের নামাজের পর স্থানীয় মসজিদে কোরআন শরীফ পড়তে গেলে একই গ্রামের মাঈন উদ্দিন বাঁধা দেয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। মসজিদ থেকে বের হয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এ ছাড়া ইমান আলী ও ছিদ্দিকুর রহমানকে চিকিৎসা দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com