শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরে বিদ্যুতের ভেলকিবাজির কারণে জনজীবনে নাভিশ্বাস

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতের ভেলকিবাজির কারণে জনজীবনে নাভিশ^াস উঠেছে। সামান্য ঝড় বৃষ্টি এলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতবিহীন হয়ে পড়তে হয় শহরবাসীকে। বারবার ফোন দিলেও পিডিবির কেউ রিসিভ না করায় এর সমাধানও অতি তাড়াতাড়ি মিলে না। পবিত্র রমজান মাসেও থেমে নেই বিদ্যুত বিভ্রাট। সেহরি কিংবা ইফতারি এমনকি তারাবি নামাজের সময়ও বিদ্যুত আসে আর যায়। তাছাড়া বিদ্যুত আসা যাওয়ার কারণে ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। গত শনিবার রাত ১টার দিকে সামান্য ঝড় আসার সাথে সাথেই হবিগঞ্জ শহর বিদ্যুতবিহীন হয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা পর স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে সার্কিট হাউজ পর্যন্ত ও রাত আড়াইটার দিকে শায়েস্তানগর এবং রাত ৪টার দিকে বাণিজ্যিক এলাকার বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। এ বিষয়ে পিডিবির এক কর্মচারী জানান, হবিগঞ্জের বিভিন্ন এলাকার লাইন ত্রুটিপূর্ণ এবং ওই সময় জজ কোর্ট এলাকায় একটি গাছ পড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। তবে গ্রাহকদের অভিযোগ, তাদের ফোন দিলে তারা একই বুলি সময় সময় আওড়ায়। এ ছাড়া গাছ পড়ে একদিকে আর বিদ্যুত নেয়া হয় আরেক দিকে। এ নাটক দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলছে। রমজানের প্রস্তুতির অংশ হিসেবে এর আগে প্রতি শনিবার লাইন বন্ধ রেখে গাছপালা কাটা হতো। কিন্তু রমজান শেষ হতে চললো, তবুও বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হলো না। এরকমটা চলতে থাকলে গ্রাহকদের ক্ষোভ বেড়ে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com