রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শহরে ৩টি দোকানে অভিযান ॥ ৭৪ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ফ্যাশন বিভিন্ন শো রুমসহ ব্যান্ডের দোকানগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছে। অভিযোগ রয়েছে কোম্পানীর স্টিকার তুলে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো মূল্য তালিকা লাগিয়ে শহরের মানুষের সাথে প্রতারণা করে আসছে। ইতোপূর্বেও বেশ কয়েকটি দোকানে অভিযান করে জরিমানা করার পরও তাদের লাগাম ধরা যাচ্ছে না। ক্রেতাদের দাবি এসব দোকানে যদি মোটা অংকের টাকা জরিমানা করা হয় তাহলে কিছুটা শিথিল হবে। এ সব অভিযোগে গতকাল জুতার মূল্যে পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর দায়ে ৩টি দোকানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। এ বিষয়ে দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে দেখা যায়, শহরের কালীবাড়ী সড়কে বাটার নিজস্ব শো-রুমে জুতার মূল্যের পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর অপরাধে তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, একই ধরনের অপরাধে অপর একটি সুপারশপকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই এলাকার আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত ‘মসকো সুজ’কে ক্রয়মূল্যের চেয়ে অধিকমূল্যে জুতা বিক্রির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে হবিগঞ্জে র‌্যাব-৯-এর একটি টিম অংশগ্রহণ করে। পরিচালক জানান, এ অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com