সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে টোল আদায় নিয়ে দুই ইজারাদারের হাতাহাতি

  • আপডেট টাইম রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার দুই ইজারাদারের মাঝে টোল আদায় নিয়ে শনিবার সকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভা থেকে তোহা বাজার ইজারা নেন শহরের আনমনু গ্রামের সাবেল মিয়া এবং র্টামিনাল ইজারা নেন রাজাবাদ গ্রামের আফজল মিয়া। স্ব স্ব ইজারাদার তাদের নিজস্ব লোক দিয়ে টোল আদায় করে থাকেন। টার্মিনাল ইজারাদার শুধুমাত্র বাস, ইমা, টেম্পু গাড়ীর টোল আদায় করার কথা। একই ভাবে তোহা বাজার ইজারাদার হাটবাজারের দোকানপাট এর পাশাপাশি শহরে মালবাহি ট্রাক এর লোড আনলোড এর টোল আদায় করে থাকেন। কিন্তু একটি মাল বুঝাই ট্রাক সিলেট থেকে হবিগঞ্জ বা বানিয়াচং যাবার পথে নবীগঞ্জ টোল আদায়ের কোন বিধান না থাকলেও তোহা বাজারের ইজারাদার ওই চলন্ত গাড়ী থেকে টোল আদায় করে আসছেন। এতে বাধ সাধেন টার্মিনাল ইজারাদার। তিনি দাবী করেন নবীগঞ্জ শহরে নন স্টপিজ ট্রাক গুলোর টোল যদি নিতে হয় তাহলে টার্মিনাল ইজারাদার হিসেবে তিনি নিবেন। তোহা বাজার ইজারাদার লোড আনলোড নিবেন এতে আমার আপত্তি থাকার কথা নয়। এনিয়ে উভয় ইজারাদারের মাঝে রশি টানাটানি শুরু হয়েছে গত ক’দিন ধরে। শনিবার সকালে টার্মিনাল ইজারাদারের লোক একটি ট্রাক থেকে টোল আদায় করতে গেলে তোহা বাজার ইজারাদারের লোকজন তাকে আটক করে ইজারাদার আফজল মিয়াকে খবর দিয়ে ঘটনাস্থলে নেয়। এনিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে আফজল মিয়াকে মারপিট করা হয়। আহত আফজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। এসআই বিজয় দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com