শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

খোশ আমদেদ মাহে রমজান

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১৪ রমজান। জাকাত আদায়ে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সুনিশ্চিত হয়। আল-কোরআনের ৯ সংখ্যক সুরা তাওবার ১০৩ আয়াতে ইরশাদ হয়েছে-‘তাদের সম্পদ থেকে সাদাকা (জাকাত) গ্রহণ করুন। এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।’ জাকাত প্রদান ব্যবস্থা ধনবান ব্যক্তির মন-মানসিকতার মৌলিক পরিবর্তন ও সংশোধনের সুযোগ এনে দেয়। অর্থের প্রাচুর্যের জন্য মানুষের মধ্যে কার্পণ্য, স্বার্থপরতা, অপরকে হেয় জ্ঞান করবার প্রবণতা এবং নৈতিক অধঃপতন বৃদ্ধি পায়। এই চারিত্রিক দোষ-ক্রটি হতে নিজেকে রার জন্য নিজের অর্জিত সম্পদের কিছু অংশ অকুক্তচিত্তে ব্যয় করা অপরিহার্য। জাকাত প্রদানের ফলে সামাজিক বৈষম্যবোধ হ্রাস পেয়ে পারস্পরিক ঐক্য স্থাপিত হয়। এই পারস্পরিক ঐক্যবোধই পরবর্তীতে উন্নত নৈতিকতার ভিত্তি স্থাপন করে। সমাজ একমাত্র অর্থনৈতিক উপকরণাদির মাধ্যমে অভাবীদের প্রয়োজন মিটাতে পারে। এই পদ্ধতি যথার্থ অনুসৃত হলে সমাজকে ভিক্ষার অভিশাপ হতে মুক্ত করা সম্ভব। সমাজের গোষ্ঠী বিশেষের হাতে জাতীয় সম্পদ কুক্ষিগত হওয়ার আশংকা দেখা দিলে জাকাত ব্যবস্থা তাও নিয়ন্ত্রণ করতে পারে।
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মেরুদন্ড জাকাত। সম্পদের সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ ইসলামী অর্থনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। কারো হাতে সম্পদ পুঞ্জীভূত থাকা নয়, মানুষের কল্যাণে তার ব্যবহারে সমাজের চাকা সচল ও গতিশীল থাকার স্বার্থে জাকাতের বিধান। ইসলামের জাকাত ব্যবস্থা মুনাফার উপর আরোপিত কোন কর পদ্ধতি নয়, মূল বা পুঁজির ওপর এর দাবি। এর উৎস ও দার্শনিক তাৎপর্য হল এমন পরিবেশ নিশ্চিত করা যাতে সম্পদ গুটিকয়েক লোকের মধ্যে আবর্তিত না হয়। বস্তুত এটাই প্রকৃত কল্যাণ অর্থনীতির আদর্শিক রূপ।
জাকাত প্রদানে কোন প্রকার অহঙ্কার বা দম্ভের প্রকাশ বাঞ্ছনীয় নয়। আবার তা এমনভাবে প্রদান করা উচিত যাতে প্রাপক প্রকৃতই আর্থিক সচ্ছল কিম্বা স্বনির্ভর হতে পারে। জাকাত গ্রহণ কারো কাছে যেন অব্যাহত পরনির্ভরশীলতা ও অসহায়ত্বের অবলম্বন হিসেবে বিবেচিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাকাত বিতরণ উপলক্ষে অসহায় আর্ত-মানবতার প্রচন্ড ভিড় জমে। সেই ভিড়ের চাপে মানুষের মৃত্যু হয়, যা এক করুণ ও অনভিপ্রেত অবস্থারই নির্দেশ করে। যৎসামান্য সাহায্য প্রাপ্তিতে প্রাপকের অতি সাময়িক সংস্থান হয়। তার সার্বিক উন্নয়নে এর কোন অবদান নেই। মানুষের বেকারত্ব বৃদ্ধি, বিপন্ন নারীত্বের অসহায়ত্ব, দুঃখ ও দারিদ্র্য তাড়িত আর্তনাদ নিয়ন্ত্রণ করাই জাকাত ব্যবস্থাপনার মূল লক্ষ্য হওয়া উচিত। বিক্ষিপ্তভাবে নয়, অসহায়কে অধিক পরনির্ভরশীল হতে দেয়া নয়- স্বাবলম্বনের দিকে, মনোবল বৃদ্ধি ও কর্ম-প্রেরণার দিকে উৎসাহিত করাই জাকাত ব্যবস্থার অন্যতম কর্মসূচি হওয়া উচিত। আয়ের সংস্থান হয় এমন কিছু কিনে দিয়ে জাকাত প্রার্থীকে স্বাবলম্বী হওয়ায় সহায়তা করা যেতে পারে। একার অর্থে না হলে কয়েকজনের জাকাতের অর্থ একত্র করে গঠনমূলক কিংবা কার্যকর পদক্ষেপ গৃহীত হতে পারে। জাকাত ফান্ডে জমাকৃত জাকাতের অর্থ দিয়ে আয়বর্ধনমূলক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সমন্বিতভাবে এমন প্রকল্প গ্রহণ করা যায়। আল-কোরআনে জাকাত বিধান দ্বারা সমাজ সংরণের কর্মপন্থা সম্পর্কে মূলনীতি নির্ধারিত হয়েছে। জাকাত আদায় ও বিতরণ করছে যে কর্মচারী তারও সার্বিক অবস্থার উন্নতি বিধানের জন্য তাকে জাকাত প্রদান করতে বলা হয়েছে (৯ সুরা তওবা আয়াত-৬০)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com