সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শায়েস্তানগরে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হাইটাওয়ারের উত্তর দিকে ফুটপাতের বিভিন্ন অবৈধ ফলের দোকানে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর। গতকাল ১৩ এপ্রিল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ওই এলাকায় ২৫০ টাকায় কিনে ৪০০ টাকায় তরমুজ বিক্রয় করায় দুটি ফলের দোকানকে ১৩ হাজার জরিমানা করা হয়। জানা যায়, কয়েকদিন ধরে ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে মৌসুমি ফল বিক্রি করে আসছিলেন কয়েকটি ফলের ব্যবসায়ী। গতকাল অভিযানে গিয়ে ভোক্তা অধিকারের টিমের কাছে বিষয়টি ধরা পড়ে। এ সময় নূর ইসলাম ফলের দোকানকে ৬ হাজার টাকা এবং রাজু মিয়া ফলের দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তখন ক্রেতাদের নিকট ৩০০ টাকায় বিক্রয়ের ব্যবস্থা করা হয়। ক্রেতাগণ লাইন ধরে ৩০০ টাকায় তরমুজ ক্রয় করেন। অভিযানের সহযোগিতা করেন হবিগঞ্জ পৌরসভার সেনিটারী ইন্সপেক্টর অবনী কুমার এবং সদর থানা এসআই মমিনুল ইসলামসহ একদল পুলিশ। ভ্রাম্যমান আদালত জানান, অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com