বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডে পানিতে ডুবে উমারানী বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৮-এপ্রিল) দুপুরে মাধবপুর পৌরসভার কাছারিপাড়া ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উমারানী বিশ্বাস একই ওয়ার্ডের সুবাস শীলের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উমারানী বিশ্বাস বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে তার স্বজনরা পুকুরে খুঁজতে গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আব্দুল হাকিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com