সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হামলা মহিলাসহ আহত ১০ বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগ

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাওড়া গ্রামে প্রতি পক্ষের হামলা একই পরিবারের ১০ জন আহত হয়েছে। আহতের মধ্যে ৬ জনকে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত জাবেদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নানু মিয়ার পুত্র জাবেদ মিয়া ও মৃত আব্দুল ওয়াহিদের পুত্র লিটন মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। জাবেদ মিয়া জানান, উক্ত বিরোধকে কেন্দ্র করে গত বুধবার রাত ৭ টার দিকে লিটন মিয়া, ছায়েদ মিয়া, ফরহাদ মিয়া, ইমন মিয়া, শিপন বেগম, ফুলনাহার বেগম সহ অন্যান্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করে জাবেদ মিয়াকে। এ সময় জাবেদ মিয়া গালিগালাজের কারণ জিজ্ঞেস করলে তারা জাবেদ মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা জাবেদ মিয়ার স্ত্রী তাসলিমা বেগমের গলার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং টানা হেছড়া করে শ্লীলতাহানী করে। আহতদের আতœ চিৎকারে লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায়। এতে রুজিনা বেগম, জেবু বেগম, জেবা বেগম, দিলমালা বেগম, লেখন বেগমের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। এসময় হামলাকারী ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে পালিয়ে যাবার সময় তাদের রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। আহতদের আতœ চিৎকারে আশ পাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় জাবেদ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com