বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে সড়ক দূর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত ॥ অপর সদস্য আহত

  • আপডেট টাইম রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রোল পাম্প এলাকায় সড়ক দূর্ঘটনায় মাহবুবুল হাসান (২২) নামের র‌্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও তার সাথে থাকা সাখাওয়াত হোসেন (২৫) নামে আরেক সদস্য গুরুতর আহত হন। গতকাল শনিবার রাত ৮টার দিকে পুরান বাজার নতুন ব্রীজ সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার শহীদ মোহাম্মদ সামসুজ্জামান র‌্যাব সদস্য মাহমুদকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ ছাড়া সাখাওয়াতের অবস্থাও আশংকাজনক। তাকে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ র‌্যাব কার্যালয়ের কমান্ডার নাহিদ হাসানসহ র‌্যাব সদস্যরা সদর হাসপাতালে ছুটে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়রা জানায়, মোটর সাইকেলযোগে র‌্যাব সদস্য মাহবুবুল হাসান ও সাখাওয়াত হোসেন প্রয়োজনীয় কাজে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখিত স্থানে পৌঁছলে একটি পিকআপ তাদেরকে চাপা দিলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। নিহত মাহবুবুল হাসানের বাড়ি খুলনা জেলায়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় সাখাওয়াতকে রাতেই হেলিকপ্টার যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাত ১০টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সিইউসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com