সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির প্রতীকী অনশন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তেল-গ্যাস-বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল বুধবার শায়েস্তানগরস্থ’ বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। বিকেল ৩টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ দলীয় নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান হবিগঞ্জ বারের সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন। অনশন চলাকলে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, সদস্য এম জি মোহিত, আব্দুল হান্নান ফরিদ, সামছুল ইসলাম মতিন, আজিজুর রহমান কাজল, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল ও মহিবুল ইসলাম শাহিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইমলাম নানু, শেখ ফরিদ মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, শেখ মখলিছুর রহমান, নাজমুল হোসেন অনি প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হক, জেলা বিএনপি নেতা সরদার আইয়ুব আলী পোদ্দার, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নাজমুল হোসেন বাচ্চু, আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, এস এম আওয়াল, মর্তুজা আহমেদ রিপন, মহিবুর রহমান টিপু, শাহ মুসলিম, হাজী মতিন, মোঃ আলাউদ্দিন, নুরুল আলম সেলিম, ডাঃ আব্দুর রাজ্জাক বকুল, মোঃ ফরিদ মিয়া, শিপন আহমেদ আছকির, গোলাম মোস্তফা, জুলমত মিয়া, মোঃ ইলিয়াছ, আহাদ আনসারী, এস এম মানিক, জামাল মেম্বার, মাহফুজুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সহ সভাপতি মোশাহিদ আলম মুরাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদ, আবুল কাশেম জুয়েল, এমদাদুল হক বাবুল, মুর্শেদ আলম সাজন, সিরাজুল ইসলাম, তাউছ মিয়া, মাহবুবুল হক মালু, নুরুল হক লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুব, সাইফুল ইসলাম রকি ও আল আমিন হোসেন তালুকদার, মহিলাদল নেত্রী নুরজাহান বেগম, শিমু আক্তার, রোজিনা আক্তার প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com