সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ২ যুবকের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ২ যুবকের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর মাদ্রাসার এক ছাত্রীকে গোপলার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদ- প্রদান করা হয়। জানা যায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক মিলে মেয়েটিকে ইভটিজিং করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ইভটিজিংকারীকে আটক করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থালে পৌঁছে যুবকদের মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন। শামীম মিয়ার পুত্র শাকিব হোসেন (২২) কে ১ বছর এবং আব্দুর রহমানের পুত্র মোঃ রফিক (২৭) কে মোবাইল কোর্টের মাধ্যমে দ-বিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে ৪ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন এস আই শফিকের নেতৃত্বে একদল পুলিশ। কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com