রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার জয়লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুজিব বর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। উদ্বোধনী খেলায় চুনারুঘাট উপজেলা ২-০ সেটে লাখাই উপজেলাকে এবং নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ ডিএসএকে ২-০ সেটে পরাজিত করে। ভলিবল উপ-কমিটির আহবায়ক এডভোকেট শাহ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ন কবির শাহেদ, সদস্য জামাল উদ্দিন খোকন, মশিউর রহমান নাঈম, ফেরদৌস আহমেদ, চুনারুঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ক্রীড়া সংগঠন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, আব্দুল মজিদ ও আব্দুর রাজ্জাক বকুল প্রমুখ। টুর্ণামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল চুনারুঘাট উপজেলা, লাখাই উপজেলা, বানিয়াচং উপজেলা, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, সরকারী শিশু পরিবার, জেলা পুলিশ, পিবিআই হবিগঞ্জ, হবিগঞ্জ কারাগার, ডিএসএ হবিগঞ্জ ও ডিএসএ ব্লুজ হবিগঞ্জ। আগামী ২২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com