সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের দুই দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের হায়রাঘাটে ও ফুলতলী বাজারে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- ইয়াওর মিয়া (৪৫), নাজিম উদ্দিন (৪৫), লেবু মিয়া (৬০), আবু ইউসুফ (৪৫), এমরান মিয়া (১৬), বশির মিয়া (৬৫), হায়দর শাহ(৫৫)। তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় জানা যায়না নি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ও সাতাইহাল পূর্বপাড়া গ্রামের লোকজন হায়রাঘাট গ্রামস্থ নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে সাতাইহাল গ্রামের ইয়াওর মিয়ার সাথে সাতাইহাল পূর্বপাড়া গ্রামের কাজল মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নদীর পাড়েই সাতাইহাল পূর্বপাড়ার লোকজন সাতাইহাল গ্রামের ইয়াওর মিয়াসহ কয়েকজনকে মারধর করে। পরে দ্বিতীয় দফায় ফুলতলী বাজারে ফের উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। দুই দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে এঘটনার জের ধরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।যেকোনো মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com