শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে ধর্ষণের অভিযোগ প্রেমিক ঢাকায় গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণে অভিযুক্ত প্রেমিক জাহাঙ্গীর মিয়া (২২) কে এক মাস পর ঢাকার গুলশানের একটি বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার ভোর রাতে মাধবপুরের পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাবুল মিয়া চৌধুরী তাকে আদালতে প্রেরণ করলে বিচারক জাহাঙ্গীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাহাঙ্গীর মিয়া উপজেলার সন্তোষপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ২৭ জানুয়ারি সন্তোষপুর গ্রামের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে জাহাঙ্গীর তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই কিশোরী উদ্বার করে স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফ্রেব্রযারি থানায় জাহাঙ্গীর কে অভিযুক্ত করে মামলা করেন। মামলা হওয়ার পর থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে ঢাকার গুলশান থানা এলাকায় একটি বাসায় দারোয়ানের চাকুরি নেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করার পর গতকাল মঙ্গলবার ভোর রাতে মাধবপুর পুলিশের একটি দল জাহাঙ্গীর কে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com