শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৭ লিটার দেশীয় চোলাই মদসহ মাদক কারবারী ও অপর অভিযানে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ২ আসামীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৮টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এসআই ফজলুল হক ও এএস আই মোঃ হারুন অর রশীদ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন। আসামীদের মঙ্গলবার ২ মার্চ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক কারবারী উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের নজিরপুর গ্রামের মৃত রায়চান দাসের পুত্র রুবেল দাস (২৮)। ৪টি ওয়ারেন্টের আসামী হলো একই ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোবারক মিয়া (৩৫) ও অপর ওয়ারেন্টের আসামী ওই ইউনিয়নের ধনপুর গ্রামের লিটন মিয়ার পুত্র রানা মিয়া। ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতারে বানিয়াচং থানা পুলিশ ২৪ ঘন্টা কাজ করতে বদ্ধপরিকর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com