রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

চুনারুঘাটে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সড়কের পাশে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের দেউন্দি-শানখলা সড়কের পাশে অনুমতি ব্যতিত মাটি কর্তন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। অভিযানে মো: বিল্লাল মিয়া (৩৪) কে ৫০ হাজার টাকা এবং মো: লোকমান মিয়া (৩৮) কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদ- দেয়া হয়। এমন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মিলটন চন্দ্র পাল।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com