শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরতলীর রামপুর থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক দুই

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মুল্য আনুমানিক ৭ হাজার ৫শত টাকা। গত ১৪ ফ্রেব্রুয়ারী সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর একটি টীম রামপুর গ্রামে অভিযান চালায়।
এসময় বসতঘর ও দেহ তল্লাশী করে গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর পুত্র আবদুল হাই মিয়া (৩৪) ও চুনারুঘাট উপজেলার জাড়ুলিয়া গ্রামের আবু বক্করের পুত্র মোঃ হোসেন মিয়া (২৪) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক মোঃ নজীব আলী বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com