শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

চুনারুঘাটে ২ পক্ষের সংঘর্ষ ॥ মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ খেলার মাঠে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ হাতুন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্ডা গ্রামের আবুল মিয়ার পুত্র বশির মিয়া (১৬), কাজল মিয়ার পুত্র আরিফ মিয়া (১৮), শরীফ মিয়া (২৩), রকিব মিয়া (২০) রানু মিয়া (২৫), মৃত আরব আলীর পুত্র পুত্র জহুর আলী (৪০), আঃ মালিকের কন্যা নাছিমা আক্তার (৩০), মুজিবুর রহমানের পুত্র রুবেল (২৫), কাদির মিয়ার পুুুত্র কামরুল (২০), আমির হোসেনের পুুত্র শামীম মিয়া (৩০)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বশির মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন, ঘটনাটি পুলিশকে অবগত করা হয়নি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com