সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাহুবলে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি ॥ আওয়ামী লীগ ২, বিদ্রোহী ১ জাপার প্রার্থী ১ ও স্বতন্ত্র ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছে। ৭ ইউপি’র মাঝে মাত্র ২টিতে নৌকা, ১টিতে নৌকার বিদ্রোহী, ১টিতে লাঙ্গল এবং বাকী ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা শেষ হাসি হেঁসেছেন। বিজয়ীদের মাঝে ৩ জন নতুনমুখ ও ২ জন বর্তমান ও ২ জন সাবেক চেয়ারম্যান। নির্বাচন অফিস সূত্র জানায়, ১নং স্নানঘাট ইউনিয়নে ৩,৩৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ তোফাজ্জল হক রাহিন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ তাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২,৭২৪ ভোট। ২নং পুটিজুরী ইউনিয়নে ৫,৯৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ মুদ্দত আলী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৫,০১১ ভোট। ৩নং সাতকাপন ইউনিয়নে ৪,৮০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর রেজ্জাক (আনারস)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আবদাল মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪,০০০ ভোট। ৪নং বাহুবল সদর ইউনিয়নে ৭,৪০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আজমল হোসেন চৌধুরী (ঘোড়া)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রিফাত ইসলাম মুরাদ (নৌকা) পেয়েছেন ২,০৯০ ভোট। ৫নং লামাতাসী ইউনিয়নে ৩,২৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহিন মিয়া (আনারস) পেয়েছেন ২,৪৪৯ ভোট। ৬নং মিরপুর ইউনিয়নে ৩,৯১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ শামীম (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুদ্দিন (নৌকা) পেয়েছেন ২,৭১৯ ভোট। ৭নং ভাদেশ্বর ইউনিয়নে ৫,৯০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ কামরুজ্জামান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুর রউফ বাহার (চশমা) পেয়েছেন ৪,৯৬৬ ভোট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com