সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে শীতার্ত মানুষের পাশে সাংবাদিক জামাল হোসেন লিটন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সারাদেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতায় ভোগান্তি নেমে এসেছে সাধরণ মানুষের মাঝে। গ্রামাঞ্চলে, দরিদ্র মানুষ এর প্রকোপে দিন কাটাচ্ছেন নাজুক অবস্থায়। এমন পরিস্থিতিতে চুনারুঘাটে শীতার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। গতকাল সোমবার সকালে তিনি অর্ধশতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তীব্র শীতের দিনে তার এ সহযোগিতা পেয়ে খুশি এলাকাবাসী। অসহায় মানুষের পাশে থেকে এই উদ্যোগে খুশি স্থানীয়রাও। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, প্রচার সম্পাদক শংকর শীল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com