রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচঙ্গ হাওর থেকে ১০ লক্ষাধিক টাকা মুল্যের কারেন্ট জাল আটক

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের হাওরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সকালে সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান এর নেতৃত্বে বানিয়াচং সদরের আদর্শবাজার সংলগ্ন হাওড়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রায় ১০লাখ টাকা ম্যল্যের কারেন্ট জাল আটক করা হয়। পরে এগুলো উপজেলা পরিষদ মাঠে আগূন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে অন্যানের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল, বানিয়াচং থানার এএসআই আব্দুল ছালাম, মৎস্য অফিস সহকারী হাবিবুর রহমান, জামাল উদ্দিন, ভূমি অফিস এর মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছেলেন। ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট এবিএম মশিউর রহমান, সাংবাদিকদের জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সকলের অংশ গ্রহন থাকতে হবে। মৎস্যজীবি ভাইদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। পোনা মাছ গুলো মেরে ফেললে ভবিষ্যতে মাছের আকাল দেখা দিবে। একটু কষ্ট করে হলেও আমরা যেন পোনা মাছ ধরা থেকে বিরত থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com