শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে ছাত্রলীগের সাবেক সভাপতির চেম্বারসহ ব্যবসা প্রতিষ্টানে চোরের হানা

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বেবিষ্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির চেম্বারসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। ঘন ঘন চুরির ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। জানা যায়, গত শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ওই এলাকার আলিফ হোটেলের নিচে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজ এর চেম্বারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে চোরের দল। তবে মূল্যবান জিনিস না থাকায় কোনো কিছু নিতে পারেনি চোর। তবে পাশ^বর্তী এলাকার অলিম্পিক টেলিকম ও নন্দন স্টোর থেকে নগদ টাকা, সিগারেট, মোবাইল কার্ডসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। গতকাল শনিবার সকালে এসে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এ দৃশ্য দেখতে পান। তবে বেশিরভাগ চুরি সাটার, তালা ও গ্রিল ভেঙে সংঘটিত হচ্ছে। এলাকাবাসী জানান, শহরের বেশ কয়েকজন দুর্ধর্ষ চোর রয়েছে। এরা হল, রনি মিয়া, সাজিদ মিয়াসহ বেশ কয়েকজন। তাদেরকে আটক করলেই চুরি কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এ দুইজনকে ল্যাপটপ ও মোবাইল, স্বর্ণালংকারসহ পুলিশ আটক করে। কিছুদিন হাজতবাসের পর তারা বেরিয়ে এসে পুনরায় চুরিতে জড়িয়ে পড়ে। রনি ২নং পুলের বাসিন্দা হলেও ভোরে এসে চুরি করে চম্পট দেয়। তাই আইন শৃঙ্খলাবাহিনী অনেক সময় তাকে ধরতে পারে না। খবর পেয়ে সদর থানার ওসি মাসুক আলী, ব্যাকস সভাপতি শামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীরসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান এবং চুরির ঘটনা দেখে আশ^স্থ করেন অচিরেই মুল রহস্য উদঘাটন করে চোরদের ধরা হবে। ইতোমধ্যেও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com