শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

নবীগঞ্জে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাংলা বাজারের একটি ফার্ণিচারের দোকান থেকে টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এই টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। জানা যায়, গত বুধবারে বাংলা বাজারের আলী আহমদের ফার্ণিচারের দোকান থেকে ৩২ হাজার ২শ টাকা চুরি হয়। সন্দেহজনক ভাবে রাইয়াপুর গ্রামের জুয়েল মিয়ার পুত্র জাকির মিয়া ও শৈইলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র শিপন মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির করেছে বলে স্বীকারোক্তি দেয়। এ ব্যাপারে দোকান মালিক আলী আহমদ বলেন, আমার ৩২ হাজার টাকা চুরি হয়েছে। চোরকে আটক করা হয়েছে। চেয়ারম্যান বিষয়টি দেখতেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, চেয়ারম্যান বিষয়টি শেষ করবেন বলে উনার জিম্মায় নিয়ে গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com