রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জের রাধাপুরে ৩ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে প্রায় ৩ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে ১২ জানুয়ারী বুধবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দীন, দবির আহমেদ, ফেরদৌস আলম নৌশা, আনা মিয়া, খালেদ মিয়া, জাকির হোসেন ও জামাল হোসেনের সার্বিক সহযোগিতায় দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও রায়হান আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য তফজ্জুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘলবাক ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার মিয়া, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান, সাবেক মেম্বার নাঈম বখত, সাবেক মেস্বার মোঃ মামুন মিয়া, ইউকে প্রবাসী আব্দুল হাফিজ, সাবেক মেম্বার তালেব মিয়া, যুবলীগ নেতা ছালিক মিয়া, ইউকে প্রবাসী হাজী আব্দুর রহিম, হাজী আব্দুল হান্নান মুন্সী, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, কুরুশ মিয়া, শৈলেন আহমেদ, দিলাওর হোসেন ও ছুফি মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ৩নং ওয়ার্ডের সুবিধাভোগী ৩ শতাধিক শীতার্ত পরিবারের লোকজনের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com