সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন ॥ মুকুল সভাপতি, সৈয়দ খালেদ সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠনের লক্ষ্যে গত মঙ্গলবার ৪ জানুয়ারী বিকেলে ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ রিয়াজ নাদির সুমনের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুর রহমান মুকুলকে সভাপতি ও ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হচ্ছেন- ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরী সহ-সভাপতি, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীবুর রহমান হাবীব যুগ্ম সাধারণ সম্পাদক, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা সাংগঠনিক সম্পাদক, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান হোসেন অর্থ সম্পাদক। সম্মানিত সদস্যবৃন্দ হচ্ছে- ১৩নং পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ছুবা, ৪নং দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, ৯নং বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শেখ ছাদিকুর রহমান শিশু, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাশ ও ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ রিয়াজ নাদির সুমন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com