সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনেশিয়ান সাইফুল হত্যার রহস্য এখনও উন্মোচন হয়নি

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনেশিয়ান হত্যা মামলার রহস্য এখনও উন্মোচন হয়নি। মূলহোতা রয়ে গেছে এখনও অধরা। তবে পুলিশ দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পেরেছে কি না তাও জানা নেই কারো। এদিকে বাদি বিষয়টি নিয়ে শংঙ্কিত হয়ে পড়েছেন। তার সহপাঠীসহ বিভিন্ন পেশার মানুষ মূল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী ১৫ জানুয়ারি জেলায় মানববন্ধনের আয়োজন করেছে। ঘটনার পর কয়েকদিন মানববন্ধন করার পর তার সহকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে হবিগঞ্জ জেলাবাসীর একটাই দাবি এ হত্যার মূল রহস্য উদঘাটন করে যেনো প্রকৃত অপরাধীদের শাস্তি যেনো হয়।
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর শহরের টাউন হল এলাকার প্রকাশ্যে সাইফুল ইসলাম (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বোন বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবে বলে পুলিশ জানিয়েছে। তাঁর সহকর্মীরা মনে করেন প্রকৃত খুনীদের ধরলেই মূল রহস্য উদঘাটন হবে। সে মাধবপুর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা। এক বছর ধরে সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে টেকনোশিয়ান হিসেবে কর্মরত আছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com