রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ফান্দ্রাইলে মসজিদের সেক্রেটারীর উপর হামলাকারী সাধনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে হাজী আব্দুর রইছ জামে মসজিদে হামলা করে মসজিদের সেক্রেটারী মজলিশ মিয়াকে গুরুতর আহত করার ঘটনার প্রধান আসামী সাধন মিয়ার জামিন নাÑমঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছির আরাফাত এই না-মঞ্জুর করেন। এর আগে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে সুলতান উদ্দিন প্রধানের আদালতে সে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। সাধন মিয়া ফান্দ্রাইল গ্রামের এ্যাংরাজ মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সাধন মিয়া ও লিমন মিয়ার নেতৃত্বে মজলিশ মিয়া ও মসজিদ কমিটির লোকজনের উপর হামলা করে। সাধন মিয়ার আঘাতে মজলিশ মিয়া গুরুতর আহত হন। এ ব্যাপারে তিনি হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। সাধন মিয়া এলাকার বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com