বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান আ-লীগ নেতা ॥ রংগলাল দাসের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, রংগলাল দাসের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ১নং ওয়ার্ড সদস্য রিপন কান্তি দাশ গত ৩০ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ প্রকল্পগুলো চেয়ারম্যান নিজ ইচ্ছামতো বণ্টন করছেন এবং প্রকল্প কমিটির সদস্যদের সঙ্গে কোনো পরামর্শ না করেই অর্থ বিতরণ করছেন। সরকারি বরাদ্দের অর্থ দিয়ে প্লাস্টিক চেয়ার, টিউবওয়েলসহ অন্যান্য দ্রব্যসামগ্রী বিতরণে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। এমনকি প্রকল্প বাস্তবায়নের আগে কোনো সভা আহ্বান বা সদস্যদের মতামত গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান নিজ কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না। ইউনিয়নের নানা উন্নয়ন প্রকল্পে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ইউনিয়নের ৪নং, ৫নং, ৬নং ও ৭নং ওয়ার্ডে ডিজার ও কাবিখা প্রকল্পের বরাদ্দ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগও তোলা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা না থাকায় স্থানীয় জনগণও ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগকারী, রিপন কান্তি দাশ দাবি করেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় গত ৩ বছর ধরে তাকে কোনো প্রকল্পে রাখা হয়নি। চেয়ারম্যান রংগলাল দাসের বিরুদ্ধে বিভিন্ন সময়ের দলীয় প্রভাব বিস্তার করে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় তাকে ইউনিয়ন পরিষদের সভা থেকেও বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও সচেতন মহল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com