মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। গতকাল বুধবার (২১ মে) বেলা ১১ টার দিকে মাধবপুর থানার এসআই মো. সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকার এর স্ত্রী। প্রিয়াঙ্কা সরকারের মা প্রিয়ভাষী সরকার বলেন, সকালে আমার মেয়ের দেবর আমাকে ফোন করে জানায় আমার মেয়ে খুবই অসুস্থ, তারাতাড়ি আসতে বলে। এসে দেখি মেয়ের এই অবস্থা। তার দশমাস বয়সের একটি সন্তান আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেছে বলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com