বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার এবং “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ মে)বিকাল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল। সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, যুগ্ম আহবায়ক শাহ সালাউদ্দিন টিটু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৯টি উপজেলা, ৬টি পৌরসভা এবং ৩টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় ঐক্য ও আন্দোলনে তারুণ্যের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। সভা শেষে ঢাকার জনসভায় সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিটভিত্তিক কর্মপরিকল্পনা গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com