বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সিইসির মেরুদণ্ড এক্সরে করেও পাওয়া যাচ্ছে না-এরশাদ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০১৪
  • ৬৬০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেক্স ॥ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে বলেছেন, শুনেছি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মেরুদণ্ড এক্সরে করেও নাকি পাওয়া যাচ্ছে না। তিনি সরকারেরর সমালোচনা করে বলেন, দেশে কর্মসংস্থান নেই। আমি ইউনিয়ন ব্যাংকের একজন ডিরেক্টর। আমি বড় জোর ৬-৭ জনকে চাকরি দিতে পারি। কিন্তু আমার কাছে দশ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে। এক ইউনিয়ন ব্যাংক কয়টি চাকরি দিতে পারে। এজন্য কর্মসংস্থান বাড়াতে শিল্পমুখী অর্থনীতি গড়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।
বৃহস্পতিবার তিনি সংসদে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতিতে তার দলের পক্ষে সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতকে কবর দিয়ে এখন সবাই মিলে মিশে সত্যিকার গণতন্ত্রের অভিযাত্রা শুরু করতে হবে। তার দল ছায়া সরকার হিসাবে কাজ করছে। যারা জাপাকে কটাক্ষ করছেন তারা প্রকারান্তরে গণতন্ত্রকে কটাক্ষ করছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দেশের জনগণ আপনার কাছে স্বচ্ছতা, শান্তি, গণতন্ত্র চায়। সন্ত্রাস নৈরাজ্য টেন্ডারবাজী বন্ধ হোক এটা জাতি চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com