বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দর্জি বাড়ি ফ্যাশনে দুঃসাহসিক চুরি কয়েক লাখ টাকার মালামাল খোয়া

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সওদাগর মসজিদ সংলগ্ন দর্জি বাড়ি ফ্যাশনে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল নগদ টাকাসহ কয়েক লাখ টাকার কাপড়-ছোপড় নিয়ে গেছে। এরকম একটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে কোনো এক সময় একটি সংঘবদ্ধ চোরের দল পেছনের ওয়াল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, ২ লক্ষ ১০ হাজার টাকার কাপড়-ছোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে সিসিটিভিতে ধারণকৃত ফুটেজে চোরদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ব্যবসায়ীরা জানান, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সড়কের পাশে আমির চাঁন কমপ্লেক্স দর্জি বাড়ির উপরে রূপালী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এরকম একটি ঘটনায় ওই এলাকায় চোর আতংক বিরাজ করছে। সদর ওসি মাসুক আলী বলেন, জরুরি ভিত্তিতে চোরদের সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com