শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিশ্বে শান্তিরক্ষি প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ-সেনাবাহিনী প্রধান

  • আপডেট টাইম সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষি প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। এ অর্জন একদিনে হয়নি। এ জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা মেনে নিতে হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর গুণগত মান বিশ^ পর্যায়ে নিয়ে যাব। সক্ষমতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশিক্ষণ গ্রহণ করা। বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন মহড়ায় দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ গ্রহণ করছে। আমরা যখন প্রশিক্ষণের বাইরে যাই তখন সব সময়ই চেষ্টা করি জনগণের পাশে দাঁড়ানোর। আমরা যে ভাবেই পারি জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগনের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই। গতকাল রোববার জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩৫০ জন দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রান বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com