বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জের যুবদল নেতা শাহীন তালুকদারকে গ্রেফতারে কেন্দ্রীয় যুবদলের নিন্দা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে হবিগঞ্জ জেলা সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহীন তালুকদারের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।
গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক ও (দপ্তর সম্পাদক) কামরুজ্জামান দুলাল কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নীরব-টুকু বলেন, বর্তমান অবৈধ সরকারের অপকর্ম, ভোট ডাকাতি, টাকা পাচার, খুন ও গুম সহ অনৈতিক কর্র্মের কারণে বিভিন্ন দেশে তাদের মুখোশ উন্মোচিত হওয়ায় গণতান্ত্রিক দেশ সমূহ থেকে তাদের অবাঞ্ছিত করায় আজ তাদের পায়ের নীচের মাটি সরে গেছে। এ কারণে তারা আজ দিশেহারা হয়ে পড়েছে, তাই একটি স্বাধীন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনকেও তারা ভয় পায়।
নেতৃবৃন্দরা বলেন, বাবের অতিরিক্ত বাড়াবাড়ি খুন গুমের কারণে তারা আজ নিষিদ্ধ, কয়েক জন গোপালী পুলিশের কারণে এখন ডিবি পুলিশ গ্রেফতার, নির্যাতনে মেতেছে তাদের মনে রাখা উচিৎ অতিরিক্ত বাড়াবাড়ির পরিনাম ভালো হয় না। তাই অনতিবিলম্বে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন তালুকদারকে তার পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com