শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

গোপায়া ইউনিয়নের বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল ॥ পুনঃনির্বাচনের ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে করে পুনঃনির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর রবিবার নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন এবং রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সন্ধ্যার দিকে ভোট গননার সময় ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় ওই কেন্দ্রে ভাংচুর করা হয়। আইন শৃংখলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুর্বৃত্তদের। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই দিনই ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা ভোট পুনঃগননার জন্য আবেদন করেন। তদন্তের পর গতকাল নির্বাচন কমিশন পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া ওই দিনের সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের ঘটনায় হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দিনেশ চন্দ্র বিশ^াস বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটনসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১শ জনকে আসামি করা হয়। এরপ্রেক্ষিতে চৌধুরী মিছবাউল বারী লিটনসহ দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে নির্বাচন কমিশনার এ ঘোষণা দেয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com