শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে একরাতে তিন মন্দিরে চুরি খোয়া গেল মূর্তিসহ আসবাবপত্র

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় একরাতে তিনটি মন্দিরের চুরির ঘটনা ঘটেছে। এতে তিনটি পিতলের মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র খোয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাতে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জৈন্তরী গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জৈন্তরী গ্রামের নিহারেন্দু ঘোস্বামী নেপুর, প্রতিবেশী ইন্দু ভূষন নান্টু ও মাখন লালের বাড়ির পারিবারিক পূজা অর্চনার মন্দিরে দুর্বৃত্তরা ভোর-রাতে কোনো একসময় মন্দিরের তালা ভেঙে পিতলের ৩টি মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় ওই এলাকায় আতংক উৎকন্ঠা বিরাজ করছে। এ প্রসঙ্গে নিহারেন্দু ঘোস্বামী নেপুর বলেন, রাতে বাড়ির সবাই প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি, ভোররাতের কোনো এক সময় আমার ব্যক্তিগত পূজা অর্চনার মন্দিরের তালা ভেঙে ৩টি পিতলের মূর্তিসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করে এলাকার কিছু কুচক্রী মহল এঘটনা ঘটিয়েছে। তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলন, ২টি বাড়ির ব্যক্তিগত মন্দির থেকে পূজা অর্চনার আসবাবপত্র ও অপর আরেকটি বাড়ির মন্দির থেকে ৩টি পিতলের মূর্তি চুরি হয়েছে, এ ঘটনায় আমরা তদন্ত করছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com