সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মুকুল ॥ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুলের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন আনারস প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ২০১৬ সালে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন এবং জেলা থেকে তার নাম একক নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর পরও ষড়যন্ত্রের কারণে তাকে দলীয় প্রতীক নৌকা দেয়া হয়নি। তাৎক্ষনিক তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন এবং জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মনোনয়ন পরিবর্তন করে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেন এবং তিনি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই যড়যন্ত্রকারীরা তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বরাবরের মতো ২০২১ইং সনের নির্বাচনে ও তৃণমূল পর্যায়ে দলীয় প্রস্তাবনায় তার নাম ১ নম্বরে থাকার পরও ষড়যন্ত্র করে দলীয় প্রতীক পাওয়া থেকে তাকে বঞ্চিত করা হয়। জনগনের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন গত ২৩ নভেম্বর কোন ঘটনা ছাড়াই নিজেদের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টি করে তার বিরুদ্ধে অপবাদ দিয়ে প্রতিবাদ সভা করে। যে সভা থেকে তাকে ও তার সমর্থকদের দায়ী করা হয়। এ ছাড়া রাতের আধারে সাবের আহমেদ চৌধুরী নিজ নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করলে ক্ষতিগ্রস্থ হয়। সেই ঘটনায় অপ্রচার করে এলাকায় আতংক ছড়ানো হচ্ছে। সংবাদ সম্মেলনে মুকুল অভিযোগ করেন এসব ঘটনায় তিনি আতংকিত এবং সাজানো ঘটনায় নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নষ্টের পায়তারা করছে একটি কুচক্রি মহল। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী আনোয়ার মিয়া, হাজী মোঃ হাবিবুর রহমান, সাবেক মেম্বার জমশেদ আলী, মোঃ চনু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com