শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীকে অর্থদন্ড

  • আপডেট টাইম বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩০১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরবিধি লঙ্ঘণের দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৩জনকে অর্থদ- করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-শোডাউন-জনসভা করায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুলকে ৫ হাজার টাকা, করগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানাকে ৫ হাজার টাকা ও দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রাথী ফখরুল ইসলাম জুয়েলকে ২ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল-শোডাউন-জনসভা করায় তাদেরকে জরিমানা করা হয়েছে, এবং নির্বাচনকালীন সময়ে আচরন বিধি সঠিক ভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com