বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে রথ উৎসবে ভক্তদের উপছে পড়া ভীড়

  • আপডেট টাইম সোমবার, ৩০ জুন, ২০১৪
  • ৭৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় যথাযথ ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গতকাল রবিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিণ, দুপুরে রথ টান, বিকালে প্রসাদ বিতরণ। সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন। দুপুর ২ টায় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুপাশের বাসা-বাড়ীর নর-নারীগণ রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে শেষ হয়। রথ উৎসবের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com