সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ৫ ব্যক্তির কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ ব্যক্তিকে ১ মাসের করে কারাদ- দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমি এবং আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের যৌথ অভিযান পরিচালনা করেন। অবৈধভাবে বালু ও ভিট মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ও৫ ধারা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মিঠামইন উপজেলার চানপুর গ্রামের মোঃ নুর পুত্র রতন মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার চামড়া ঘাট গ্রামের আবু বকর ছিদ্দিক মিয়ার পুত্র শরীফুল ইসলাম (২০), করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের লিটন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৮), করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মঞ্জিল মিয়ার পুত্র মাহবুবুল আলম (২০), নাসিরনগর চাতলপাড় গ্রামের জজ মিয়ার পুত্র মোঃ রুয়েল মিয়া (৩০) কে ১ মাসের কারাদ- প্রদান করা হয় এবং ৩টি ড্রেজার মেশিনের পাইপ ধ্বংস করা হয়। মোবাইল কোর্টকে সহায়তা করে এস আই প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com