শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুরে বিয়ের ৩০ দিনের মাথায় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুরে বিয়ের এক মাসের মাথায় পিত্রালয়ে সুলতানা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে তার পিতা লাল খাঁর বাড়িতে ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার অমৃতা সাহা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, এক মাস আগে ব্রাহ্মণডুরা গ্রামে ধলাই মিয়ার সাথে সুলতানার বিয়ে হয়। এর আগে তারা উভয়ই প্রাণ কোম্পানীতে চাকরি করতো। সে সুবাদে তাদের বিয়ে হয়। গত দুই তিন আগে জুয়েল ও সুলতানা পিত্রালয়ে নাইওর যায়। গতকাল ওই সময় জুয়েল কোম্পানীতে কাজে ছিল। এ ফাঁকে সুলতানা ঘরের তীরের সাথে উড়না দিয়ে আত্মহত্যা করে। তার পরিবার আরও জানায়, সুলতানা কিছুটা মানসিক রোগী ছিল। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com