সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলা গুরুতর আহত ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৭৮ বা পড়া হয়েছে
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদ মারা গেছেন।  সিলেট উইমেন্স কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী সড়কে ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদ এর ভাড়াটিয়া বাসায়।
জানা যায়, ফ্রান্স প্রবাসী ফারুক আহমেদ অসুস্থ মা সহ পরিবার এর সাথে দেখা করতে  গত ২৮ অক্টোবর দেশে ছুটিতে আসেন।
ব্যাংক ও পারিবারিক জামেলা থাকার কারণে  ফারুক আহমেদ গ্রামের বাড়ি দত্তগ্রাম না থেকে শহরের ওসমানী সড়কে একটি ভাড়াটিয়া বাসায় স্ত্রী, তিন কন্যা সন্তান নিয়ে থাকতেন। গতকাল বুধবার সকালে ফারুক আহমেদ এর ভাড়াটিয়া বাসায় হাবিব ও জুনাব আলী গং কিছু লোক নিয়ে গিয়ে বলে তার ভাই মানুনুর রশিদ এর কাছে আমরা পাঁচ লক্ষ টাকা পাওনা। এ কথা শুনে ফারুক আহমেদ ক্ষিপ্ত হয়ে উঠেন।  এ সময় তাদের উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাবিব ও জুনাব আলী গং রা ফারুক আহমেদ এর উপর হামলা চালায়। এতে ফারুক আহমেদ গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জানান ফারুক আহমেদ এর হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার অবস্থাস  ডা: সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত  ১০ টার দিকে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার নিজ বাড়ি সদর ইউনিয়ন এর দত্তগ্রামে দুপুর ২ ঘটিকায় ফারুক আহমেদ এর জানাজা নামাজ অনুস্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com