বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শক্তি-০৩ (হাইব্রিড) ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১০৯০ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ গল্পটা শুরু হয়েছিল গত বোরো মৌসুম থেকেই। নবীগঞ্জ এর বিশিষ্ট ধান ব্যবসায়ী ও কৃষক মোঃ আঃ ছাত্তার গত বোরো মৌসুমে শক্তি-০৩ (হাইব্রিড) ধানের জাতটি তার জমিতে আবাদ করেন এবং ভালো ফলন পান। তারই ধারাবাহিকতায় এবার আমন মৌসুমে তিনি আবারও শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধানের চাষ করেন। অদ্য ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ এর আঞ্চলিক অফিসের উদ্যোগে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গৌতম রায় এর সভাপতিত্বে ও মোঃ হারুন অর রশিদ (টিএসও) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহবুবুল আলম। এছাড়াও আরও বক্তব্য রাখেন কৃষক মোঃ হারুন মিয়া ও ব্র্যাক সীডের ডিলার শ্রী রতন লাল রায়। এ সময় সফল কৃষক মোঃ আঃ সত্তার বলেন, ধানের জাতটি অনেক ভালো, ধান খুব শক্ত, ঝড়ে না, আগাম পাকে তাই ভালো দাম পাওয়া যায়। উপ-সহকারী কৃষি অফিসার বলেন, ব্র্যাক সীড এর সব ধরনের জাতই খুব ভাল শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি গত বোরো মৌসুমে খুব ভালো হয়েছে। শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি আমন মৌসুমে যে এতো ভালো হবে তা আমার জানা ছিলো না। প্রধান অতিথি বলেন, ব্র্যাক-সীড প্রতিনিয়তই কৃষকদের লাভের ও সফলতার চিন্তা করে প্রতিনিয়তই নতুন নতুন জাত উদ্ভাবন ও বাজারজাত করণে কাজ করে যাচ্ছে। শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি মূলত হাওর অঞ্চলের কৃষক দের চাহিদার পরিপ্রেেিত নিয়ে আসা। জাতটি মাঝারি মোটা, ধান খুব শক্ত হওয়ায় ঝড়ে পরে না ও হালকা শীলা পাথর সহনশীল এবং ফলন প্রতি শতকে ১ মণ, অর্থাৎ প্রতি বিঘাতে ৩৩ মণ ও এক একরে ১০০ মণ। নবীগঞ্জ উপজেলার গোজাখাইড় গ্রামের আরেক সফল চাষী মোঃ হারুন মিয়া বলেন, গত বোরো মৌসুমে আমি এই জাতটি ১০ বিঘা জমিতে আবাদ করেছি এবং এবার বোরো মৌসুমে ১৬ একর জমিতে এর চাষ করবো। ব্র্যাক সীডের ডিলার শ্রী রতন লাল রায় বলেন, শক্তি-০৩ (হাইব্রিড) জাতটি খুবই ভালো ও কৃষকদের পছন্দ এবং কৃষকদের কাছ থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। ব্র্যাক সিডের জেলা বিক্রয় প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ বলেন, আমরা প্রতিনিয়তই কৃষকদের ভালো ও উচ্চ ফলনশীল জাতের চাষাবাদ সম্পর্কে ধারনা ও পরামর্শ দিচ্ছি ও সবজী চাষাবাদে উদ্ভৃত্ত করছি। সভাপতির বক্তব্যে গৌতম রায় বলেন, ব্র্যাক সিডের ধান, ভুট্টা, গম, সরিষা ও সকল প্রকার সবজী বীজ দিয়ে আসতেছে যা চাষাবাদের মাধ্যমে কৃষকরা প্রতিনিয়তই উপকৃত ও লাভবান হচ্ছে। সবশেষে সকল কৃষক দেরকে শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধানের জমি পরিদর্শন করানো হয় এবং সফল কৃষক মোঃ আঃ সত্তার ও হারুন মিয়াকে ব্র্যাক সিডের প থেকে পুরস্কৃত করা হয়। আপ কামিং বোরো মৌসুমে ব্র্যাক সিডের শক্তি-০৩ (হাইব্রিড) জাতের ধান চাষাবাদের মাধ্যমে হাওর অঞ্চলের কৃষক কৃষাণীদের স্বপ্ন পুরণ হবে এমনটাই প্রত্যাশা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com