সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে পিতলের মূর্তি চুরির অভিযোগ ॥ এমপি আব্দুল মজিদ খানের পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে পিতলের মূর্তি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর (১৭ অক্টোবর) রাতে বানিয়াচং উপজেলার ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নের ইকরাম গ্রামের দিঘীরপাড়ে। মূর্তি চুরির খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমপি আব্দুল মজিদ খান বানিয়াচং থানা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে মূর্তি উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটন করার জন্য নির্দেশ প্রদান করেছেন।
বানিয়াচং থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইকরাম দিঘীরপাড়ের ডাঃ বিশ^জিৎ আচার্যের বাড়ির মন্দির থেকে রাতের আধারে ৫টি মূর্তি চুরি হয়েছে। চুরি হওয়া মূতিগুলো হল দূর্গাদেবী, লীদেবী, স্বরসতীদেবী, কার্তিক ও গনেশ দেবের পিতলের মূর্তি। ডাঃ বিশ^জিৎ আচার্য্যরে বসত বাড়িতে এমনিতেই রাতে লোকজন থাকতেন না। বসত ঘরে রাতে লোকজন না থাকার সুবাদে হয়তো চোরের দল এরকম চুরির সুযোগ নিয়ে থাকতে পারে বলে এলাকাবাসী প্রাথমিকভাবে ধারনা করছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, এটা সাধারণ কোন চুরির ঘটনা নাকি অন্যকোন বিষয় তা এখনই বলা যাচ্ছেনা। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আশা করছি খুব শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com